আহ্বায়ক
সদস্য
সদস্য
সদস্য
মণিপুরী এক অনন্য জাতিসত্তা। বাংলাদেশে বসবাসরত মণিপুরীদের নিজস্ব ভাষা-সাহিত্য-সংস্কৃতি চর্চায় অয়েকপম পাবলিকেশন্স ২০১২ খ্রিস্টাব্দ থেকে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে।
বাংলাদেশের মণিপুরী মহিলা কবির প্রথম প্রকাশিত বাংলা কাব্যগ্রন্থ 'বিরহী প্রণয়' এবং প্রথম প্রকাশিত মণিপুরী কাব্যগ্রন্থ 'চৎনবীগি ইরৈ' প্রকাশ করে ইতিহাসে স্থান করে নিয়েছে।
বয়োজ্যেষ্ঠ মণিপুরী মহিলা কবি এল পদ্মামনির কাব্যগ্রন্থ প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হলেও কবির অসুস্থতার কারণে তা সম্পন্ন করা সম্ভব হয়নি।
অয়েকপম পাবলিকেশন্স ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত হলেও শিক্ষা-সংস্কৃতির পাশাপাশি খেলাধুলাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। ছোট ধামাইতে অনুষ্ঠিত আন্তঃমণিপুরী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুরস্কার স্পন্সর করা তারই পরিচায়ক।
এছাড়া সরকারিভাবে নিজস্ব ভাষায় শিক্ষা গ্রহণের সুযোগ বঞ্চিত মণিপুরী জাতিকে নিজস্ব লিপি শিখা এবং চর্চা করার সুযোগ সৃষ্টিকারী সংগঠনগুলো যখনই যে কার্যক্রম গ্রহণ করেছে অয়েকপম পাবলিকেশন্স তার অবস্থান থেকে যথাসাধ্য সহযোগিতা করে এসেছে। যাদের ত্যাগের বিনিময়ে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে পাওয়া সেই বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ২১ জন মুক্তিযোদ্ধা মণিপুরী রয়েছেন। তন্মধ্যে ১০ জন জীবিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। অয়েকপম পাবলিকেশন্স-এর প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী অয়েকপম বিজন নিজ অর্থায়নে এবং নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত এ সংস্থার নাম ব্যবহার না করেও বিভিন্ন সামাজিক সংগঠন তথা সাহিত্য-সংস্কৃতির প্রতিটি কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছেন। উল্লেখ্য যে, করোনা পরিস্থিতিতে প্রবাসে নিজে প্রতিকূল পরিবেশে থেকেও নিজ ভূমি, নিজ এলাকা, নিজ দেশের আপনজনদের কথা ভেবে ১০ মে ২০২০, রবিবার বিশ্ব মা দিবসে মৌলভীবাজার জেলার জুরি উপজেলার নিজ জন্মস্থান ছোট ধামাই ও পার্শ্ববর্তী গ্রাম পুথাদহর, গোয়ালবাড়ি,কাশেমনগর, টালিউড়া ও বরইতলীতে বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া মণিপুরী,হিন্দু ও মুসলিম প্রায় ২০০ পরিবারের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেন। শুধু দেশে নন, বিদেশের মাটিতেও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক- ক্রীড়া সংস্থার সাথে সক্রিয়ভাবে জড়িত থেকে বিভিন্নভাবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন। তাছাড়া বিভিন্ন মন্দির-মসজিদ, মাদ্রাসা নির্মাণেও সাহায্য সহযোগিতা করে আসছেন
২৫ মার্চ, ২০২২ ইং অয়েকপম পাব্লিকেশন্স এর দশ বছর পূর্তিতে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজারের তেতইগাঁও এ অবস্থিত মণিপুরী কালচারাল কমপ্লেক্স এ এইচএসসি ২০২১ এ এ+ প্রাপ্ত সকল মণিপুরী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয় উক্ত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে অয়েকপম ফাউন্ডেশন আত্মপ্রকাশ করে। এবং সেই থেকে অয়েকপম পাবলিকেশন্স এর সকল কার্যক্রম অয়েকপম ফাউন্ডেশন নামে পরিচালিত হয়। অয়েকপম ফাউন্ডেশন এর কার্যক্রম একযোগে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া অঙ্গনে পরিচালিত হয়ে থাকে। শিক্ষা প্রকল্পে অয়েকপম ফাউন্ডেশন মেধাবৃত্তি পরিচালনা শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী করছে ও শিক্ষার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে।
Publishing Manipuri and Bengali literary works.
Preservation and promotion of own culture and heritage.
Supporting sports tournaments and youth development.